

সজীব খান, চাঁদপুর:
দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদ হবে উন্নতি এ শ্লোগানে চাঁদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, বৃধবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে র্যালি বের করে বিভিন্ন স্থান প্রদক্ষিন করে উপজেলা পরিষদের অডিটোরিয়াম অতিরিক্ত জেলা প্রশানক (সার্বিক) এরশাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার।

এ সময় তিনি বলেন, দেশীয় জাত উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ই আগামী দিনের প্রাণিসম্পদ খাতের প্রধান শক্তি। বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুপালন, সঠিক খাদ্য ব্যবস্থাপনা, সময়মতো টিকা প্রয়োগ এবং উৎপাদন প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে খামারিরা আরও বেশি লাভবান হবে। সরকার মাঠ পর্যায়ে খামারিদের পাশে রয়েছে, আপনারা উদ্যোগ নিলে কর্মসংস্থান, দুধ-মাংস উৎপাদন এবং অর্থনীতিতে আরও ইতিবাচক প্রবৃদ্ধি যোগ হবে।
তিনি আরও বলেন, এই মেলা শুধুই প্রদর্শনী নয়; জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের বাস্তব প্ল্যাটফর্ম। এখানে থাকা প্রতিটি স্টল আমাদের প্রাণিসম্পদ উন্নয়নের সম্ভাবনা ও অর্জনের বহিঃপ্রকাশ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন বাড়ানো গেলে খামারিরা জাত উন্নয়ন, রোগ ব্যবস্থাপনা এবং বাজার প্রতিযোগিতায় আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।
তিনি বলেন, প্রাণিসম্পদ উন্নয়নের জন্য নতুনত্ব সৃষ্টি করতে হবে, প্রাণিসম্পদ উন্নয়নের জন্য তরুন শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলে আমাদের প্রাণিসম্পদ আগামীতে আধুকরণ হবে, তাদেরকে নিয়ে প্রাণিসম্পদ সেমিনার করলে প্রাণিসম্পদ বিভাগের অগ্রগতি সকলের কাছে প্রশংসিত হবে।
আধুনিক বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদকে উন্নয়ন করার বিকল্প নেই, নতুনত্ব মানেই আধুনিক সৃষ্টি করা তিনি বলেন, বাংলাদেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, শিক্ষিত যুবক যারা প্রাণিসম্পদ বিভাগ নিয়ে কাজ করে তাদের পাশে প্রাণিসম্পদ বিভাগ থেকে সার্বিকভাবে সহযোগীতা করতে হবে।
সাংস্কৃতিক সংগঠক ইফতিয়ার উদ্দিন শিশুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আব্দুল রকিব পিপিএম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জ্যােতির্ময় ভৌমিক ।
এসময় সদর উপজেলার এল ইউ ডাঃ সিয়ান ফারভেজসহ জেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা, জেলার বিভিন্ন খামারি এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনায় অন্যান্য বক্তারা প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন, দেশীয় জাত সংরক্ষণ ও টেকসই প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব আরোপ করেন।
প্রাণিসম্পদ মেলায় ২১টি স্টল স্থান পায়, যেখানে খামারিরা তাদের উদ্ভাবনী পণ্য, উন্নত জাতের পশুপাখি এবং খামার প্রযুক্তি উপস্থাপন করেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা স্টল পরিদর্শন করে খামারিদের উৎসাহ প্রদান করেন এবং খামার ব্যবস্থাপনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা তুলে ধরেন।
২৬ নভেম্বর ২০২৫ খ্রি.














