

সজীব খান, চাঁদপুর:
পল্লী সঞ্চয় ব্যাংক প্রধান কার্যালয় কর্তৃক আয়োজিত মাঠ পর্যায়ে কর্মরত সকল স্তরের কর্মকর্তা কর্মচারির দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে, শুক্রবার সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের অডিটোরিয়াম দুই দিন ব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমা।

এ সময় তিনি বলেন, পল্লী সঞ্চয় ব্যাংক যেহেতু গ্রাম ভিত্তিক কাজ করছে, তাই এ ব্যাংকের ব্যাংকিং কার্যক্রমে সত্যতা থাকতে হবে, সততা নিষ্ঠার সাথে সকলকে যার যার দায়িত্ব পালন করতে হবে। ঋণ বিতরণের সময় অবশ্যই দেখতে হবে যে ব্যক্তিকে ঋণ দেওয়া হচ্ছে, সে ব্যাক্তির পক্ষে ঋন পরিশোধ করা সম্ভব কিনা। ঋন বিতরণ করলে শতভাগ উত্তোলন করতে হবে, সরকারি টাকা যাতে খেলাপি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
তিনি বলেন, আপনারা যানেন, ইতিমধ্যে অনেক ইতিমধ্যে দেউলিয়া হয়েছে , সেদিকে খেয়াল রাখতে হবে। পল্লী সঞ্চয় ব্যাংকের যাতে কোন বদনাম না হয়, সেদিকে খেয়াল রেখে ঋন বিতরণ ও উত্তোলন করতে হবে, মানুষ ঋন নিয়ে নিজের ব্যবসা এবং নিজের পরিধি বাড়াতে চায়, সে হিসাব করে স্বচ্ছতার ভিত্তিতে এগুতে হবে ।
বিভিন্ন এনজিও থেকে খোঁজ খবর নিয়ে যাচাই বাছাই করে ঋন দিলে তা পল্ড হওয়ার কোন সুযোগ নেই, প্রান্তিক পর্যায়ে যে ঋনগুলো দেওয়া হয় তা বিতরণে সমন্বয় রাখতে হবে।
তিনি বলেন, ঋন বিতরনের পর সুসম্পর্ক করে ঋনের টাকা তোলতে হবে, আমরা চাকরি করি মানুষের জন্য, ব্যাংকের কার্যক্রম গুলো প্রচার প্রচারনা করতে হবে, কি কি ঋন বিতরণ করা হয়, সে বিষয়ে সকলকে জানাতে হবে।
পল্লী সঞ্চয় ব্যাংকের জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, মোহাম্মাদ শরীয়ত উল্লাহ সায়েমের উপস্থাপনায় ও সার্বিক ব্যাবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের প্রধান কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার প্রবীর কুমার মজুমদার, বিশেষ অতিথি পল্লী সঞ্চয় ব্যাংক প্রধান কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুকান্ত কুমার ঘোষ, প্রিন্সিপাল অফিসার মঞ্জুরুর রহমান প্রিন্স, প্রধান কার্যালয়ের সিনিয়র অফিসার রাজন চন্দ্র বিশ্বাস।
অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা শাখা ব্যবস্থাপক জিল্লুর রহমান জয়েল, কচুয়া শাখার শাখা ব্যবস্থাপক শিউলী আক্তার, হাজিগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক মোঃ ফারুক হোসেন, শাহারাস্তি শাখার শাখা ব্যবস্থাপক আবু বকর ছিদ্দিক, মতলব দক্ষিন উপজেলার শাখা ব্যবস্থাপক দেলোয়ার হোসেনসহ প্রতিটি শাখার জুনিয়র অফিসারবৃন্দ, কম্পিউটার অপারেটরগণ, ক্যাশ সহকারীগণ ও ফিল্ড অফিসারগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেওলায়াত পাঠ করেন মোঃ শাহজান, গীতা পাঠ করেন ওমর চন্দ্র। অনুষ্ঠানের শুরুতে পল্লী সঞ্চয় ব্যাংক চাঁদপুর জেলায় কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয়।
২৯ নভেম্বর ২০২৫ খ্রি.














