

সজীব খান, চাঁদপুর :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হযেছে, শুক্রবার বাদ জুমা শাহতলী কামিল মাদ্রাসা জামে মসজিদে চাঁদপুর সদর উপজেলা মৈশাদী ইউনিয়ন বিএনপির উদ্যােগে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মৈশাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল বাশার, যুগ্ম মফিজুর রহমান মুকুল, বিল্লাল খান, রতন সরকার, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হোসেন সরকার, বিএনপি নেতা মায়েজ তপদার, মৈশাদী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আহ্বায়ক মাহমবুব খান বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন পিন্টুসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও মুসল্লিগন উপস্থিত ছিলেন। অনু্ষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন শাহতলী কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বেলাল হোসাইন।
২৯ নভেম্বর ২০২৫ খ্রি.















