শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব পিপিএম

সজীব খান:

‎চাঁদপুর জেলা চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএমকে বিদায় সংবর্ধনা প্রধান করা হয়ছে, শনিবার (২৯ নভেম্বর) ১০টায় চাঁদপুর পুলিশ লাইন্সে পুলিশের আয়োজনে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএমকে লটারির মাধ্যমে পার্বত্য রাঙ্গামাটি জেলায় বদলি করা হয়।
বদলিজনিত বিদায় উপলক্ষে আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করেন জেলা পুলিশ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবির।

‎এসময় পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএমকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ চাঁদপুর জেলা পুলিশ সুপার হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন, প্রায় ১ বছর ২ মাস ১০ দিন দায়িত্ব পালনকালে কর্মগুনে আলো ছড়িয়ে তিনি জয় করেছেন চাঁদপুরবাসীর মন।
চাঁদপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বপালনকালে চাঁদপুরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে তিনি কাজ করেছেন একাগ্রচিত্তে। পুলিশি সেবা সাধারণ মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে একজন পুলিশ সুপার হিসেবে নিয়েছেন নানামুখী উদ্যোগ নিয়েছেন।

‎বদলিজনিত বিদায়ে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি। জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যদের বক্তব্যে কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল আগুয়ান, চৌকস, পরিশ্রমী, দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার পুলিশ সুপার হিসেবে আলোচিত হন। সহকর্মীরা বিদায়ী অতিথির পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

‎অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোঃ লুৎফর রহমান, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল), মোঃ আব্দুল হাই চৌধুরী
সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, পুলিশ লাইন্স, আরও-০১, রিজার্ভ অফিস, চাঁদপুর’সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

২৯ নভেম্বর ২০২৫ খ্রি.

You might like