

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫”-এর অধীনে শিক্ষার্থীদের মাঝে স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে জেলা প্রাণিসম্পদ দপ্তর কুড়িগ্রামের আয়োজনে সদর উপজেলার ক্যাতার মোড় কওমী মাদ্রাসার সাড়ে ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে স্কুল ফিডিং কর্মসূচি পরিচালনা করা হয়।
কর্মসূচিতে অর্থায়ন করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণি সম্পদ অধিদফতরের প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তর, রংপুর বিভাগ এর পরিচালক ডাঃ আব্দুল হাই সরকার। বিশেষ অতিথি হিসেবে কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান। এছাড়াও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। ।
০১ ডিসেম্বর ২০২৫

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.












