দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় সিংনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনায় যুবনেতা নাবিল শাহরিয়ার নাহিদের উদ্যোগে সিংনা খিদমাতুল কোরআন নুরানী হাফেজিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিমখানায় এক কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সোমবার (১ ডিসেম্বর) বাদ মাগরিফ মাদ্রাসার এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার ছাত্র ও হাফেজগণ দেশনেত্রীর আশু আরোগ্য কামনা করে পবিত্র কোরআন শরীফ খতম করেন।

দোয়া মাহফিলে যুবনেতা নাবিল শাহরিয়ার নাহিদ বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের জন্য সারাজীবন সংগ্রাম করেছেন। আজ দেশের কোটি কোটি মানুষ তাঁর সুস্থতার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করছেন। আমরাও দলমত নির্বিশেষে আল্লাহ্‌র কাছে তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।”

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক ও এতিমখানার শিক্ষার্থীরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বেগম জিয়ার দ্রুত সুস্থতা, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার একজন সিনিয়র শিক্ষক।

যুবনেতা নাবিল শাহরিয়ার নাহিদ সকলকে দেশনেত্রীর জন্য দোয়া করার আহ্বান জানান।

০২ ডিসেম্বর ২০২৫

You might like