কবিতা: আমি কথা রেখেছি

ক্ষুদীরাম দাস
৮-১২-২০২৫

আমি কথা রেখেছি, লাবণ্য, শোনো আজ। তোমার দেয়া সেই সুগন্ধি রুমাল, যা তুমি রাখতে বলেছিলে বুকের ওপরÑ সেই সুবাস এখনো আমার শার্টের ভাঁজে। তুমি বলেছিলে, ভালোবাসলে আতরের গন্ধ হবে বুকে, আমি সেই ভালোবাসার জন্যে শুধু প্রাণ নয়, সমস্ত জীবন দিয়েছি বাজি।

দূরন্ত সেই ঘোড়ার চোখে বাঁধিনি লাল কাপড়, বরং তার লাগাম ধরে শান্ত করেছি পথ। বিশ্ব সংসার খুঁজে এনেছিলাম না হয় একটিও নীলপদ্ম নয়Ñ কিন্তু তোমার জন্যে এনেছি নির্ভরতার অটুট আশ্বাস।

লাবণ্য, তুমি কথা রাখোনি, তুমি ছেড়ে গেছো দূরে; তোমার বুকে এখনো অন্য পথের গন্ধ, তুমি এখন শুধু ‘যে-কোনো নারী’ নও, তুমি অন্য কারো নারী।

তবুও আমি কথা রেখেছি, দীর্ঘ তেত্রিশ বছর পরেও আমার বুকে এখনো তোমার নামেরই স্পর্শ। এ অপেক্ষার শহরে, আমিই সেই শেষজনÑ যে ভালোবাসার প্রতিজ্ঞা অক্ষত রেখেছে।

০৭  ডিসেম্বর ২০২৫

You might like