

– যুবক অনার্য
চেহারাগুলি চিনে রাখুন
চোখে রোদ চশমা- কালো
বামগালে কাটাদাগ
মুখে মাস্ক
গতিশীল মটরবাইক
ওদের যিনি শেল্টার দিচ্ছিলেন
মানচিত্র পাচারের পায়তারা করে
তিনি পলাতক
ওরা আসে সন্তর্পণে
যারা দেশের কথা বলে
দশের কথা বলে
ক্লোজ রেন্জ থেকে
সাত দশমিক ছয় পাঁচ ক্যালিবার বুলেটে
ঝাঁঝরা করে দিয়ে
নো ম্যান্স ল্যান্ড অতিক্রম করে
চলে যায় অইপারে
ওদেরকে চিনে রাখুন
একদিন অচিরেই
ওরা
খুনি হতে এসে খুন হয়ে যাবে

রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫
শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড















