

সজীব খান:
চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের অসহায় দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে, ১৭ ডিসেম্বর বিকালে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ও উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকামা।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আফতাবুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্যসহকরী মোঃ নাছির আহমদসহ ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধ উপস্থিত ছিলেন।
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড















