ফরিদগঞ্জে ওলামা লীগের সভাপতি আটক

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :

চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ আওয়ামী ওলামা লীগের সভাপতি মাও. মিজানুর রহমান খন্দকার (৫৫)কে আটক করেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে আটক করে। পরে তাকে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অফিস ভাংচুরের মামলায় (ফরিদগঞ্জ থানার মামলা নম্বর-১৮। তারিখ-২০/০২/২০২৫ ) আটক দেখিয়ে বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) তাকে আদালতে পাঠালে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

মাও. মিজানুর রহমান খন্দকার এক সময়ে ওলামা দলের ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি ছিলেন। পরে ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তিনি দল পাল্টিয়ে আওয়ামী লীগের ওলামা লীগের সভাপতি নির্বাচিত হন।
ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, ডেভিল হান্ট ফেইজ-২ এর অভিযানের অংশ হিসেবে ওলামা লীগের সভাপতিতে আটক করা হয়েছে।

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

You might like