মুরাদনগরে স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের পক্ষে ৬শ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

সাইদুজ্জামান ভূঁইয়া, মুরাদনগর প্রতিনিধি :

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের বিভিন্ন গ্রামে শীতবস্ত্র বিতরণ করেছে স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠন। শনিবার (২০শে ডিসেম্বর) সকাল ১১টায় ভূতাইল-হাটখোলা বাজারে আয়োজিত অনুষ্ঠানে আনোয়ার হোসেন আনু মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের উপসচিব ও স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক মীর সুমনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সাজ্জাত হোসেন, বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল মোমেন, মোঃ শরীফ আহম্মেদ, চৌধুরী রকিবুল হক শিপন, ইসহাক মুন্সী, সজল খাঁন, আলমগীর সরকার, আবুল হোসেন চৌধুরী, আবদুস সাত্তার, আব্দুল করিম, সাবেক ভিপি কাউছার আলম, মোঃ ইউনুছ মিয়া, মোঃ বাহাদুর, দুলাল মিয়া, সার্জেন্ট দেলোয়ার হোসেন খাঁন, গোলাম কিবরিয়া, প্রধান শিক্ষক কামাল উদ্দিন সরকার, সহকারী শিক্ষা অফিসার আলমগীর মোল্লা, শিক্ষক তারিকুল ইসলাম, প্রদীপ কুমার সরকার প্রমুখ।

শ্রীকাইল ইউনিয়নের ২৪টি গ্ৰামের ৬শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে এবং ভূতাইল গ্ৰামের ৭টি মসজিদে জায়নামাজ প্রদান করা হয়। এছাড়াও ভূতাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স বিতরণ করা হয়।

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like