ফরিদগঞ্জে অগ্নিকান্ডে নিহত এক, ৬ দোকান পুড়ে ছাই

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :

চাঁদপুরের ফরিদগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে এক কিশোরের এক কিশোরের মৃত্যু ও বাজারের ছয়টি দোকান পুড়ে গেছে। আগুনে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি।

শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের সাহার বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম সাব্বির হোসেন (১৫)। সে উপজেলার শালদহ ছৈয়াল বাড়ি এলাকার বাসিন্দা , বাজারে একটি ভ্যারাইটিজ স্টোরে কর্মচারী হিসেবে কাজ করত।
এলাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ১০টার দিকে জয়নালের ভ্যারাইটিজ স্টোরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। দোকানের সামনে আগুন ও পেছনের দরজায় তালা থাকায় সাব্বির বের হতে না পেরে আগুনে পুড়ে মারা যায়।

পুড়ে যাওয়া দোকানগুলো হলো ডা. ইমাম হোসেনের ফার্মেসি, নজরুলের মাছের খাদ্যের দোকান, জহিরের ওয়ার্কশপ, রুবেলের সাইকেল গ্যারেজ, শাহ আলমের হার্ডওয়্যার দোকান ও জয়নালের ভ্যারাইটিজ স্টোর।

সংশ্লিষ্ট ইউপি সদস্য ওবায়দুল্লাহ জানান, জয়নাল ভ্যারাইটিজ ষ্টোরে আগুনের সূত্রপাত হয়, মুহুর্তেই আগুন ছড়িয়ে পাড়ে । জয়নাল দোকান থেকে বের হতে পারলেও দোকানের কর্মচারি সাব্বির বের হতে না পেরে আগুনে পুড়ে মারা যায়। সবমিলিয়ে অর্ধকোটির বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ কামরুল হাসান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
থানা অফিসার ইন চার্জ জানান, আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মৃত ব্যক্তির লাশ হস্তান্তর করা হয়েছে।

শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like