মেহেরপুরে এনসিপি প্রার্থী সোহেল রানার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

হিরক খাঁন ;

মেহেরপুর-১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সোহেল রানার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।

গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. সৈয়দ এনামুল কবিরের কার্যালয় থেকে সোহেল রানার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন জেলা এনসিপির সদস্য (লিয়াজু) মো. মাহাবুব ই তৌহিদ রবিন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আরিফ খান ও আসিক রাব্বি, সদস্য (লিয়াজু/সংগঠন) মো. হাসনাত জামান সৈকত, সদস্য (অর্থ) মো. তামিম ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

এনসিপি নেতৃবৃন্দ জানান, মেহেরপুর-১ আসনে জনগণের প্রত্যাশা পূরণে ইঞ্জিনিয়ার সোহেল রানাকে যোগ্য প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী দিনে দলীয় কর্মসূচি ও জনসংযোগ কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও তারা জানান।

শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like