যশোরে জালস্ট্যাম্প হোতা ফোরকানের বিরুদ্ধে ফল ব্যবসায়ীর অভিযোগ

মালিকুজ্জামান কাকা:

যশোরের স্বনামধন্য ফল ব্যাবসায়ী বদিরুজ্জামান (৫৯) কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন। তিনি যশোর সদর উপজেলা ঝুমঝুমপুরের বাসিন্দা। তার পিতা-আব্দুল মালেক শেখ। আর আসামী ভিসা অফিস সংলগ্ন নীলগঞ্জ সাহাপাড়ার মৃত সইজুদ্দিনের ছেলে ফুরকান হোসেন (৫৫)।

অভিযোগপত্রে এই ফল ব্যবসায়ী দাবি করেছেন আসামী আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সময়ে সর্ব মোট ৮৪ লাখ টাকার মালামাল বাকীতে গ্রহন করে। টাকা বিগত ২০১৬ সাল থেকে পাওনা। আসামী টাকা দিতে না পারায় উভয়ের সম্মতিতে বদিরুজ্জামান কে তার নিজ নামীয় বাড়ীর ৩য় তলার ফ্লাট বিগত ২০১৯ সালে রেজিস্ট্রি করে দেয়। বাড়ির মূল্য ধরে ৪০ লাখ টাকা। বর্তমানে তার কাছে ৪৪ লাখ টাকা পাওনা এই ফল ব্যবসায়ী।

অভিযুক্ত ফোরকান ফ্লাট লিখে দিলেও সে নিজে সেখানে বাস করতো। ২০২৩ সাল পর্যন্ত সে এজন্য ভাড়াও দেয়। জানুয়ারী/২৪ সাল থেকে অদ্যবদি পর্যন্ত মাসে ১৮ হাজার টাকা করে উক্ত ফ্লাটের ভাড়া বিবাদীর কাছে বকেয়া। অভিযুক্ত ফ্লাট ভাড়াও দিচ্ছে না এবং ফ্লাটও মালিক কে বুঝিয়ে দিচ্ছে না। বরং বার বার বলার পরও আসামী তাতে কর্নপাত না করে ফল ব্যবসায়ী কে বিভিন্ন ভাবে ক্ষতি করতে ষড়যন্ত্রে লিপ্ত।

পরবর্তীতে ঐ আসামী পাওনা টাকা বাবদ বদিরুজ্জামান কে দুইটি চেক দেয়। এর একটিতে পাঁচ লাখ টাকা ও অপরটি ২০ লাখ টাকা উল্লেখ। চেক দুটির টাকা উত্তোলন করতে গেলে দেখা যায় অ্যাকাউন্টে টাকা নেই। চেক দুটির বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা করেন ভুক্তভুগি ফল ব্যাবসায়ী। আসামী বিষয়টি জানতে পেরে ষ্ট্যাম্পে স্বাক্ষর জাল করে বদিরুজ্জামানের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত হইতে নোটিশ প্রাপ্তির পর মামলার নকল তুলে বিষয়টি তিনি জানতে পারেন।

বদিরুজ্জামান বলেন, অভিযুক্ত আসামী ফোরকানকে কোন ষ্ট্যাম্প প্রদান করিনি। বরং আসামীর সাথে একাধিকবার ফল ব্যবসায়ীদের উপস্থিতিতে আপোষ মিমাংশার জন্য চেষ্টা করিলেও আসামী তাতে কর্নপাত না করে উল্টো বিভিন্ন ভাবে ক্ষতি করার হুমকি প্রদান করে। এমনকি সমিতির লোকজনের উপস্থিতিতে লিখিত ভাবে তিনি সময় নিলেও সে কোন প্রকার সমাধান করে নাই।

গত ২১ ডিসেম্বর সকাল অনুমান ১১টার সময় আসামীর সাথে যশোর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে রাস্তার উপর দেখা হলে সে প্রতিশ্রুতি দেয় যে মিথ্যা মামলা তুলে নিবে এবং সমুদয় টাকা ফেরত দিবে। একই ভাবে ক্রয়কৃত ফ্লাট বদরুজ্জামান কে বুঝে দিবে।

২৪ ডিসেম্বর সকাল ১০ টার দিকে যশোর কোতয়ালি মডেল থানাধীন মনিহার মোড়স্থ ফল পট্টির সামনে ফোরকানের সাথে দেখা হলে আসামী টাকা, ফ্লাট ফেরত দিবেনা এবং মিথ্যা মামলাও তুলে নিবে না মর্মে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় অভিযুক্ত ফোরকান বদরুজ্জামানের পরিবারের লোকজনকে হুমকি ধামকি দিয়ে চলে যায়। ঘটনা প্রত্যক্ষ সাক্ষীরা হলেন বদিরুজ্জামানের ছেলে ফারহান সাদিক (২৫)। খোকনের ছেলে অয়ন হোসেন (২৩) ও আসিফুজ্জামান রুসান (২৪)। এরা সবাই ঝুমঝুমপুরের বাসিন্দা। তবে অভিযুক্ত স্ট্যাম্প জালিয়াতির অন্যতম স্বাক্ষী ফোরকানের ভাই আবুল বাসারকে এই অভিযোগপত্রে আসামি করা হয়নি।

শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like