চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে তারুণ্যের আলো সংগঠনের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের বাবুরহাটস্থ তারুণ্যের আলো সংগঠনের পক্ষ থেকে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।

গতকাল ৩মার্চ (মঙ্গলবার) প্রেস ক্লাব মিলনায়তনে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী কে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা বিনিময়কালে প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, আমি তোমাদের সংগঠনটি যাতে এগিয়ে যায় সে কামনা করছি। আমরা তোমাদের সংগঠনের পাশে আছি। তারুণ্যের আলো একটি সামাজিক সংগঠন, যার মূল উদ্দেশ্য সমাজের নিম্ন শ্রেণির মানুষের সহায়তা করা, সমাজের সার্বিক উন্নয়নে কাজ করা এবং পরিবেশ সংরক্ষণে সচেতন ভূমিকা রাখা।

সংগঠনের নেতৃবৃন্দ আসন্ন প্রজেক্ট “রমজানের হাসি” সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এসময় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, তারুন্যের আলো সংগঠনটির সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক তাসনিয়া তাসনু, সদস্য সৈকত, রায়হান, অনিক, আব্দুল্লাহ ও নাজিম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চাঁদপুরের মেধাবী ও সেরা শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই সংগঠন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রকাশিত : বুধবার, ০৪ মার্চ ২০২৬খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy