নিজেদের কুড়াল-ঘাত : ক্ষুদীরাম দাস

সবুজ ঢেকেছে ধরনীর মুখ, ছিল অরণ্য রাজ,
শীতল ছায়ায় ছিল প্রকৃতির যত কাজ।
প্রাণভরে নিতো শ্বাস বাতাসেরা শুদ্ধতায়,
জীবনের মূলমন্ত্র ছিল এই পাতায় পাতায়।

লোভের কুড়াল পড়িল সেথায়, চলিল আঘাত,
সভ্যতার নামে হল বনভূমি নিপাত।
কাটিল সকল গাছ, জন্মভূমি শূন্য হল,
ভবিষ্যৎ গেল কেঁদে, বর্তমানের ছল।

এই ধ্বংসের খেলা, এ কেবলই ভুল কাজ,
এ যেন নিজের পায়ে কুড়াল হানার আওয়াজ।
যে হাতে গড়তে পারতো শান্তির শীতল নীড়,
সেই হাতে কাটি নিজেরে, আমরা কেমন বীর?

আকাশ কাঁদে আজ, বৃষ্টি ঝরে না আর,
মাটি ফাটে রোদতাপে, নেই কোনো প্রতিকার।
নদী শুকিয়ে গেল, পাখি হারালো আশ্রয়,
কোথায় পালাবো মোরা, যখন প্রকৃতি রুষ্ট হয়?

বাতাস বিষাক্ত হলো, ফুসফুসে জমে ভয়,
খাদ্য ফুরাবে দ্রুত, পৃথিবী হবে ক্ষয়।
যে বাঁচাতো মোদের, তারেই করেছি খুন,
এ অপরাধের ভারে হবে জীবন বিলীন।

এখনও সময় আছে, ফিরে চলো সেই পথে,
প্রকৃতিকে বাঁধি ভালোবাসার নতুন রথে।
ভুল জেনেও কেন করি ধ্বংসের আয়োজন?
নিজের বিনাশে কেন এত তীব্র প্রয়োজন?

প্রকাশিত : রোববার, ০৮ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like