কোনো স্বাধীনতা নেই

মিজানুর রহমান রানা :

কোনো স্বাধীনতা নেই- কথায়, ব্যথায় কর্মে

নেই স্বাধীনতা আমার সুবিচার আর বর্মে,

দিন শেষে রাত হয়, ভোর আসতে দেরি

আমি এখন আর করি না প্রভাতফেরি।

 

যার যার সুবিধামতো ঘোষণা দেয় বাণী

কি হলো, কেবা করলো জনতার মানহানি,

অবিরাম অভিযোগ পাল্টা অভিযোগ নেই আর

যার যেমন রুচি করে যাও সময়ের সৎব্যবহার।

 

কারও কারও সুবর্ণ সুযোগ- করে যাও লংকাকাণ্ড

দিন শেষে দেখা যাবে কে ভালো আর কে ভণ্ড!

সবাইকে একদিন দাঁড়াতে হলে বিচারের মানদণ্ডে

দেখা যাবে সাধু আর কি করে আস্ত একটা ভণ্ডে।

 

রচনাকাল : ২৬ মার্চ ২০২৬ খ্রি

 

প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy