সান্তাহারে সিএনজি-অটোরিকশা সংঘর্ষে আহত ১২

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সান্তাহারে সিএনজি ও অটোর্চাজার মালিক শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া মারপিটের ঘটনা ঘটেছে। এতে উভয়ই পক্ষের ১২ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে নওগাঁ সদর ও আদমদীঘি উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে আত্রাই, রানীনগর সড়কে সিএনজি ও অটোর্চাজার চলাচল বন্ধ রয়েছে।

জানা গাছ, গত শনিবার প্রথম দফা এদুটি সংগঠনে মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে এবং এর মিমাংসা প্রস্তুতি চলছিল। এদিকে এই ঘটনার জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় ফের সিএনজি মালিক শ্রমিক এবং অটোর্চাজার মালিক শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনা ঘটেছে এতে সিএনজি চালক নাদিম,(৪০) শহীদ (৩৮) আলম (৩৪) এজাজ (৪০) বাবু (৩২)

অটোর্চাজার শ্রমিক স্বাধীন (৩৩) স্বপন (৪২) সুজন (৩২)শুভ (৩৫) শহীদ (৪০) আহত হয়েছে। আহতদের উদ্ধার করে নওগাঁ সদর ও আদমদিঘী উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় দুটি সিএনজি ভাংচুর করা হয়। ঘটনার পর থেকে শহরে উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়ন রয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত আত্রাই, রানীনগর সড়কে সিএনজি ও অটোর্চাজার চলাচল বন্ধ রয়েছে।

প্রকাশিত : বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy