জুলাই সনদ বাস্তবায়নে কর্মশালা সফল করতে মেহেরপুর সদর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হিরক খান :
জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৮ মে, সোমবার মেহেরপুর কমিউনিটি হলে জেলা বিএনপির উদ্যোগে একটি কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে। কর্মশালাটি সফলভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে মেহেরপুর সদর উপজেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি প্রভাষক ফয়েজ আহমেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। এছাড়া বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় অংশ নেন।

সভায় আগামী কর্মশালা সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রকাশ:   রোববার, ১৭ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy