

কুড়িগ্রাম প্রতিনিধি
“বাল্যবিয়ে একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। বাল্য বিয়ের কবলে পরে অসংখ্য মেয়ের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয় এবং কেড়ে নেয় সোনালি শৈশব। তাই যতোদ্রুত সম্ভব সকলে মিলে বাল্য বিয়ে প্রতিরোধ করতে হবে।”
শনিবার (২৩ মে) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ফেডারেশন হল রুমে বাল্যবিবাহ সচেতনতা ও কিশোর কিশোরীর ক্ষমতায়ন বিষয়ক অবহিতকরন সভায় এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি বেলগাছা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম৷

তিনি আরও বলেন, “মেয়েদের বিয়ের বয়স আইনত ১৮ বছর। কিন্তু অনেক অসচেতন অভিভাবকই ১৮ বছর পূর্ন হওয়ার আগেই তাদের মেয়েদেরকে বাল্য বিয়ে দেয়। এতে করে এসব মেয়েদের বিয়ের পরই তাদের জীবন ঝুঁকিপূর্ন হয়ে পরে। তাই সকলকে আহবান জানাচ্ছি, বাল্য বিয়ে প্রতিরোধে সকলে এগিয়ে আসুন। বাল্য বিয়ের কুফল সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি করুন।”
বেলগাছা যুব সংগঠনের আয়োজনে এবং সিএনবি প্রজেক্ট, আরডিআরএস বাংলাদেশ এর সহযোগিতায় এ অবহিতকরন সভায় আরও বক্তব্য দেন, ওয়ার্ল্ড ভিশন, বাংলাদেশ, কুড়িগ্রাম এর সিনিয়র প্রোগ্রাম অফিসার সঞ্জীব গাইন, ফেডারেশন চেয়ারম্যান নুর ইসলাম, ফিল্ড ফ্যাসিলেটেটর আরডিআরএস বাংলাদেশ এর অনাত বন্ধু, বেলগাছা যুব সংগঠনের সাধারণ সম্পাদক রাফি ইসলাম প্রমুখ।
সভায় বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, বাল্য বিয়ে সম্পর্কিত আইন ও প্রকল্প অবহিত করন সহ প্রকল্পের মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রকাশিত : শনি বার, ২৩ মে ২০২৬ খ্রি.
















