

তথ্য- প্রযুক্তি কণ্ঠ ডেস্ক :
বিজ্ঞান, ব্যবসা নাকি মানবিক – অনার্স কোন বিভাগ থেকে করেছেন সেটা আর বাধা নয়। তথ্যপ্রযুক্তিতে ক্যারিয়ার গড়ার স্বপ্ন পূরণ করতে IsDB-BISEW নিয়ে এসেছে ২ লাখ টাকা সমমূল্যের সম্পূর্ণ ফ্রি আইটি স্কলারশিপ। রাউন্ড ৭৪-এর আবেদন চলছে।

IsDB-BISEW কী?
Islamic Development Bank-Bangladesh Islamic Solidarity Educational Wakf (IsDB-BISEW) বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দার যৌথ উদ্যোগ। ১৯৮৭ সাল থেকে দেশের যুবসমাজকে বিশ্বমানের আইটি ও কারিগরি শিক্ষায় দক্ষ করে তুলছে নিজস্ব অর্থায়নে। প্রতি বছর হাজারের বেশি তরুণ এখান থেকে প্রশিক্ষণ নিয়ে দেশ-বিদেশের নামকরা কোম্পানিতে চাকরি, ফ্রিল্যান্সিং ও উদ্যোক্তা হিসেবে সফল হচ্ছেন। কোর্স শেষে ৯২% গ্র্যাজুয়েটই বিভিন্ন পেশায় কর্মরত।
কেন এই স্কলারশিপ সেরা? সুবিধা ও বিস্তারিত জেনে নিন :
কোর্স ফি : সম্পূর্ণ ফ্রি – প্রায় ২ লাখ টাকা সমমূল্যের প্রশিক্ষণ
মানের নিশ্চয়তা : দেশসেরা ট্রেইনার, প্রতি মাসে লিখিত + প্র্যাকটিক্যাল পরীক্ষা, দুর্বলদের জন্য এক্সট্রা ক্লাস
জব প্লেসমেন্ট : সফলভাবে কোর্স শেষ করলে ‘প্লেসমেন্ট সেল’-এর মাধ্যমে চাকরির ব্যবস্থা
যাদের জন্য : যেকোনো বিভাগের স্নাতক, ফাজিল পাস, মাস্টার্স/কামিল অধ্যয়নরত অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার
কে আবেদন করতে পারবেন? বয়স: আবেদনের শেষ তারিখে সর্বোচ্চ ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা:
স্নাতক/ফাজিল পাস অথবা মাস্টার্স/কামিলে অধ্যয়নরত
৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং: কম্পিউটার, টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিকস, সিভিল, আর্কিটেকচার, সার্ভে বা কনস্ট্রাকশন
বিশেষ শর্ত: আগের কোনো রাউন্ডে কোর্সে যোগ দিয়ে থাকলে নতুন করে আবেদন করা যাবে না। ডিপ্লোমাধারীদের সব কোর্স শুধু ঢাকায়।
কী কী কোর্স আছে? মোট ১৩টি ট্র্যাক :
স্নাতকদের জন্য:ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট: স্প্রিং বুট, অ্যান্ড্রয়েড, ফ্লাটার
ওয়েব অ্যাপ্লিকেশন: লারাভেল, রিঅ্যাক্ট, Vue.js, ওয়ার্ডপ্রেস
ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস: ASP.NET, অ্যাঙ্গুলার, রিঅ্যাক্ট
ওরাকল ডেটাবেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট
নেটওয়ার্ক সলিউশন অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন
গ্রাফিকস, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য:
আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড
ওয়েব অ্যাপ ডেভেলপমেন্ট: লারাভেল + রিঅ্যাক্ট
নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন
গ্রাফিকস, ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিকস
ওয়েব অ্যাপ ডেভেলপমেন্ট: ASP.NET
ক্লাউড কম্পিউটিং: ওরাকল অ্যাপেক্স
3D ভিজ্যুয়ালাইজেশন
গুরুত্বপূর্ণ ডেডলাইন
রাউন্ড ৭৪-এর আবেদনের শেষ তারিখ: ১৫ আগস্ট ২০২৬
আবেদন করুন অনলাইনে: IsDB-BISEW অফিসিয়াল ওয়েবসাইট https://apply.isdb-bisew.info
ডিগ্রি যেটাই হোক, স্কিল থাকলে আইটি সেক্টর আপনার জন্য খোলা। দেরি না করে আজই আবেদন করুন – নিজের ক্যারিয়ার নিজেই বদলে দিন।

















