টাকার গোলকধাঁধা : ক্ষুদীরাম দাস

১০-৭-২০২৬

টাকা নিতে গোল, রাখতে গোল,
টাকা বাঁধায় গণ্ডগোল, টাকা ছাড়ায় গণ্ডগোল|
পকেটে পুড়লে বাড়ে শুধু ডর,
আপন মানুষও হয়ে যায় পর|

লোভের টানেতে ছুটে চলে মন,
ভুলে যায় লোকে বিবেকের ধন|
অন্ধের মতো যে ছাটে টাকার পিছে,
দিনশেষে দেখে সব আয়োজন মিছে|

টাকা দিয়ে কেনা যায় না তো সুখ,
লোভী মানুষের মনে চিরকাল দুখ|
সততাই হোক জীবনের মূল,
টাকার মোহেতে করো না কো ভুল|

 

প্রকাশিত : শনিবার, ১১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

 

You might like

About the Author: priyoshomoy