

সজীব খান :
চাঁদপুরে বন বিভাগের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা হিসেবে মো. হুমায়ুন কবীর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তার যোগদানের মধ্য দিয়ে জেলার বন সংরক্ষণ, সামাজিক বনায়ন কার্যক্রম, পরিবেশ সুরক্ষা এবং বন বিভাগের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

এর আগে তিনি কুমিল্লা বনকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন, দায়িত্ব গ্রহণের পর মো: হুমায়ুন কবীর বলেন, সরকারের বন ও পরিবেশ সংরক্ষণ নীতিমালা বাস্তবায়নে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। অবৈধভাবে বনজ সম্পদ আহরণ ও বৃক্ষ নিধন প্রতিরোধ, সামাজিক বনায়নের সম্প্রসারণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে তিনি বিশেষ গুরুত্ব দেবেন।
তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সাধারণ মানুষের সহযোগিতায় বন বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করে তোলা হবে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে জনসম্পৃক্ততা বাড়াতে বিভিন্ন সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করা হবে।
এদিকে, চাঁদপুরে ভারপ্রাপ্ত বন কর্মকর্তা হিসেবে মো. হুমায়ুন কবীর যোগদানকে স্বাগত জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁদের প্রত্যাশা, তাঁর দক্ষ নেতৃত্বে জেলার বন সংরক্ষণ ও পরিবেশ উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে।

















