হাজীগঞ্জে পার্লার ব্যবসা ছেড়ে পবিত্র ওমরা হজ্ব পালন

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুর জেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট পার্লার ব্যবসায়ী তাহমিনা আক্তার পবিত্র ওমরা হজ্ব পালন করে ব্যবসা ছেড়ে দিয়ে স্বামী সন্তানের খেদমতে নিয়োজিত থাকবেন। রূপসী তমা পার্লার ব্যবসা পরিচালনার পূর্বে তাহমিনা আক্তার চাঁদপুর কোর্টে আইনজীবী হিসাবে বেশ কিছুদিন সময় পার করেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) তাহমিনা আক্তার বলেন, পবিত্র ওমরা হজ্ব পালন এর পূর্বে রূপসী তমা পার্লার ব্যবসা ছেড়ে দিয়েছি। বর্তমানে স্বামী সন্তানের খেদমতে নিয়োজিত আছি। বাকি জীবনটাও যেন মহান আল্লাহ রাব্বুল আলামীন আমার স্বামীর খেদমত করে কাটিয়ে দিতে পারি সেই তৌফিক দান করুক। সেজন্য আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।

জানা যায়, তাহমিনা আক্তার হাজীগঞ্জ থানার সম্মুখের ভবনের দ্বিতীয় তলায়, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পূর্ব পাশের গলি হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার পেছনে অবস্থিত সহ বহু জায়গায় রূপসী তমা পার্লার ব্যবসা পরিচালনা করে আসছিলেন। হঠাৎ তিনি জটিল রোগে আক্রান্ত হওয়ার পর তিনি সিদ্ধান্ত নেয় অপারেশনের পর ব্যবসা ছেড়ে পবিত্র হজ্ব পালন করবেন।

প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy