পাবনা মালঞ্চী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী টিএস অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা সদর উপজেলার মালঞ্চী ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী টিএস শুক্রবার (১৭ জুলাই ২০২৬) মালঞ্চীর ভাই ভাই মোড়ে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ মঈন খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, পাবনা জেলা নায়েবে আমির প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, পাবনা সদর উপজেলার নায়েবে আমির প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন বলেন, একটি ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় প্রত্যেক কর্মীকে আদর্শ, তাকওয়া, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি ইসলামী আন্দোলনের দাওয়াত জনগণের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার পাশাপাশি জনসেবামূলক কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মালঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মঈন খান বলেন, সাংগঠনিক শক্তি বৃদ্ধি, কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং জনগণের আস্থা অর্জনের মাধ্যমে ইসলামী আন্দোলনের লক্ষ্য বাস্তবায়ন সম্ভব। তিনি সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত আমির খন্দকার জাকারিয়া হুসাইন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ ইব্রাহিম খলিল এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আব্দুল গাফফার প্রমুখ

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচির শেষে দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

You might like

About the Author: priyoshomoy