

হিরক খান, মেহেরপুর প্রতিনিধি:
সমাজের বিদ্যমান সমস্যা, মাদকের ভয়াল থাবা থেকে যুব সম্প্রদায়কে রক্ষা, ইভটিজিং প্রতিরোধ এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে মেহেরপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাও. মোঃ তাজউদ্দীন খানের সাথে সাক্ষাৎ করেছেন দারিয়াপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।
সম্প্রতি অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে দারিয়াপুর ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল হালিমের নেতৃত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারি জনাব মোঃ সোহেল রানা মোল্লা, সমাজকল্যাণ সেক্রেটারি মোঃ জিয়ারুল হক, পেশাজীবী সেক্রেটারি জনাব মোঃ সোহেল রানা, যুব সেক্রেটারি জনাব মোঃ ইলিয়াস হোসেন, শ্রমিক কল্যাণ সেক্রেটারি জনাব মোঃ আফিরুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও কিশোর অপরাধ দমনে সচেতনতামূলক কার্যক্রম জোরদার এবং গ্রামীণ রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নের বিষয়ে সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় মাননীয় সংসদ সদস্য মাও. মোঃ তাজউদ্দীন খান বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যুব সমাজকে মাদক ও অবক্ষয় থেকে রক্ষায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং উল্লেখিত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

















