

হিরক খান, মুজিবনগর (মেহেরপুর) প্রতিনিধি:
আসন্ন ২ নং মোনাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ আনোয়ারুল ইসলাম মোল্লা গণসংযোগ করেছেন।

গত ১৭ জুলাই ২০২৬ ইং তারিখে তিনি মোনাখালী গ্রামে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং দোয়া ও ভোট চেয়ে সর্বস্তরের জনগণকে উদ্বুদ্ধ করেন।
এসময় তিনি বলেন, নির্বাচিত হলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, অনলাইন জুয়া ও ইভটিজিং প্রতিরোধে কঠোর ভূমিকা রাখবেন। পাশাপাশি এলাকার রাস্তা ও ড্রেন নির্মাণ, শিক্ষার মান উন্নয়ন এবং বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি ও জুলাই সনদ বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার করেন।
তিনি আরও বলেন, “স্থানীয় সরকারের সকল সেবা ইনশাআল্লাহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেব।”
গণসংযোগকালে ৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

















