বগুড়ার আদমদিঘীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদিঘীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আদমদীঘি-দুপচাঁচিয়া সংসদীয় আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

আদমদিঘী উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোত্তাকি তালুকদার মুক্তা, আদমদিঘী আদমদিঘী উপজেলা জামায়াতের নায়েবি আমির ডাঃ ইউনুছ আলী, সহকারী কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কমকর্তা নাহিদ হোসেন, আর এম ও আব্দুল হালিম, প্রাণিসম্পদ কর্মকর্তা নাহিদ হোসেন, কৃষি কমকর্তা রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার, ছাতিয়ানগ্রাম ইউপির প্যানেল চেয়ারম্যান মহিউদ্দীন তালুকদার, সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, আদমদিঘী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বেনজির রহমান, উত্তরাঞ্চল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মনসুর আলী, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি মোঃ জিল্লুর রহমান, সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি মুক্তা, আদমদীঘি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় এলাকা থেকে মাদক নির্মূল, চুরি, ছিনতাই, চাঁদাবাজি বন্ধ সহ যানজট নিরসনে জন্য আলোচনা করা হয়।

প্রকাশিত : সোমবার, ২০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

You might like

About the Author: priyoshomoy