

ক্ষুদীরাম দাস :
তরুণ প্রাণের দীপ্ত শপথ, ভাঙবো মোহের ঘোর,
আঁধার কেটে আনবো ডেকে নতুন এক ভোর|
যেথায় চলে মরণ খেলা, বিষাক্ত সেই ঠাঁই,
মাদকের ঐ আড্ডাখানা সমাজ থেকে তুলবো নাই|
যুবসমাজ আজ পথ হারাচ্ছে, নিভছে চোখের আলো,
নেশার ঘোরে হারিয়ে যাচ্ছে যা কিছু ছিল ভালো|
মায়ের চোখে অশ্রুধারা, বাবার বুকে হাহাকার,
একটি ঘরে মাদক ঢুকলে সব হয়ে যায় ছারখার|

সমাজদেহে বিষের মতো ছড়াচ্ছে এই ব্যাধি,
অন্যায় আর অপরাধের বাড়ছে যে আজ নদী|
আমরা তরুণ, আমরাই তো রুখবো এই বিনাশ,
মাদকমুক্ত গড়বো সমাজ, মুক্ত হবে আকাশ|
লাথি মেরে ঐ আড্ডাখানা গুঁড়িয়ে দেবো আজ,
সুস্থ সুজন গড়বে দেশ, এই আমাদের কাজ|
হাতে হাত মিলিয়ে চলো, তুলি প্রতিবাদের গান,
মাদক ছেড়ে বাঁচাবো মোরা কোটি তরুণের প্রাণ|
আলোর পথে চলবো মোরা, দূর করে সব কালো,
জীবনটাকে ভালোবাসবো, ছড়াবো আলো ভালো|
প্রকাশিত : সোমবার, ২০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.
শেয়ার করুন
–
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.















