

মোঃ জাহাঙ্গীর আলম, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ও নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

শনিবার বিকেলে শহরের প্রেসক্লাব মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ হাবিবুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. রাহুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, সহ-সভাপতি আসাদুজ্জামান আশিক, সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশিদ হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রানা সরকার, কোষাধ্যক্ষ মাইদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রিফাতুন্নবী রিফাত ও সমাজকল্যাণ সম্পাদক এন.এ জোহাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে নির্বাচন পর্ব অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার মো. সাইফুল ইসলাম ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ৩০ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন।
নবনির্বাচিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন:
সভাপতি- শেখ হাবিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি- মো. নুরুল ইসলাম, সহ-সভাপতি- শাহ আহসান হাবীব চৌধুরী উত্তম ও আসাদুজ্জামান আশিক, সাধারণ সম্পাদক- রাহুল ইসলাম রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক- মো. রানা সরকার, আমজাদ হোসেন ও মো. ফয়সাল রহমান জনি, সাংগঠনিক সম্পাদক- মো. হারুন অর রশিদ হারুন, সহ-সাংগঠনিক সম্পাদক- মো. সাকিবুল হাসান সৌরভ, কোষাধ্যক্ষ- মাইদুল ইসলাম, দপ্তর সম্পাদক- জে.এস সেলিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক- মো. রিফাতুন্নবী রিফাত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক- মো. শামীম মিয়া, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক- মো. জাহাঙ্গীর আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক- নূর মো. খালেকুজ্জামান, পাঠাগার বিষয়ক সম্পাদক- আশরাফুজ্জামান খান তরু, ধর্ম বিষয়ক সম্পাদক- ইসমাঈল হোসেন সিরাজী, সমাজকল্যাণ সম্পাদক- এন.এ জোহা, মহিলা বিষয়ক সম্পাদক- মোছা. শিরিন আক্তার এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক- তপন চন্দ্র দাস।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সাইফুল ইসলাম, মো. শান্ত মিয়া, কামরুজ্জামান চঞ্চল, মো. লাবু মিয়া, ওমর ফারুক, মো. জাহিদ হাসান, মো. নুরে আলম সাঈদী রনি, মো. ময়নুল ইসলাম ও মো. রেজাউল করিম।
নতুন কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সকলের সহযোগিতা কামনা করে বলেন, গাইবান্ধা জেলা প্রেসক্লাবকে সাংবাদিকদের অধিকার আদায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বার্থে আরও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলা হবে।

















