

হিরক খান :
মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন পরিষদের উদ্দোগে মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মাঝে ছাতা ও শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার (২১) জুলাই মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে স্থানীয় প্রতিনিধি-বাংলাদেশ সরকারের অর্থ্যায়নে মেহেরপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাও. তাজউদ্দীন খান মহাদয়ের প্রচেষ্টায় দারিয়াপুর ইউনিয়ন পরিষদের শিক্ষা প্রতিষ্ঠানের মেধা তালিকায় উত্তির্ণ ছাত্র-ছাত্রীদের মাঝে ছাতা ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দারিয়াপুর ইউনিয়ন পরিষদের ( ভারপ্রাপ্ত ) চেয়ারম্যান জনাব মোঃ মনিরুজ্জামান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ কামরুজ্জামান।
মাননীয় এমপি মহাদয়ের ইউনিয়ন প্রতিনিধি মোঃ সোহেল রানা মোল্লা, বিএনপি যুবদলের মুজিবনগর উপজেলা সভাপতি আবুল হাসান।
আরোও উপস্থিত ছিলেন সহকারী সচিব সাকিব হাসান সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।
প্রকাশিত : বুধবার, ২২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :














