

জি এম শরিফুল ইসলাম সানু, সাতক্ষীরা :
খালে পাট পচন দেওয়ায় পানি নষ্ট জেলে সম্প্রদায়। এছাড়া অন্য কোনো কাজের অভিজ্ঞতা না থাকায় রুটিরুজির জন্য খালের দিকেই থাকিয়ে থাকতে হয় এসব জেলেদের।

তালা উপজেলার ১নং ধানদিয়া ইউনিয়নের পার্শ্ব দিয়ে প্রবাহিত কপোতাক্ষ নদ। এবং কপোতাক্ষ নদী সঙ্গে সংযুক্ত কৃষ্ণনগর সেনেরগাঁতী অভিমুখে খাল প্রবাহিত।
এই খালে সেনেরগাঁতী সহ প্রত্যান্ত অঞ্চলের জেলে সম্প্রদায়ের লোকজন মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করেন। কিন্তু এলাকার প্রভাবশালীরা কৃষ্ণনগর সুইসগেট বন্ধ করে দিয়ে পাট পচন দেওয়ায় পাটের সঙ্গে পানি ও পচে মাছ মারা যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন জেলে সম্প্রদায়।
সেনের গাঁতী গ্রামের অরোবিন্দু মন্ডলের পুত্র দীপংকর মন্ডল এ প্রতিবেদককে জানান,খালে মাছ ধরে আমাদের সংসার চলে কিন্তুু সুইসগেট বন্ধ করে দিয়ে পাট পচন দেওয়ায় পানি নষ্ট হয়ে মাছ মারা যাচ্ছে। খালে কোন স্রোত না থাকায় পানি বদ্ধ হয়ে দূরগন্ধের সৃষ্টি হয়েছে।
খালে স্রোত না থাকায় মাছ ধরতে না পেরে বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে ধার-দেনা করে চলতে হচ্ছে।আমার ১শতক জমি না থাকলেও জেলেদের জীবন নির্বাহের জন্য মানবিক সহায়তা কর্মসূচির কোন সহযোগিতা আমি পায়নি।
এলাকাবাসীর দাবী দীর্ঘ দিন স্রোতধারা বন্ধ থাকলে খালের নাব্যতা হ্রাস পেয়ে পরিবেশের উপর পড়তে পারে বিরুপ প্রভাব।এব্যাপারে সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।
প্রকাশিত : রোববার, ২৩ আগস্ট ২০২৬
Views: 6

















