

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধিঃ
নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখি ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি। এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান ২০২৬ কর্ম কর্মসূচির উদ্বোধন করেছেন। শনিবার সকাল ৯ টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়াল কনফারেন্স এর মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এরপর সারাদেশে এ কর্মসূচির কার্যক্রম শুরু করা হয়। সারাদেশের ন্যায় এদিন বেলা ১১টায় বগুড়ার আদমদিঘী উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে এলাকায় পরিস্কার ও পরিচ্ছন্নতা বজায় রাখতে স্থানীয় বাস স্ট্যান্ড এবং আশপাশ এলাকায় মশা মাছি নিধন ময়লা,আবর্জনা পরিস্কার অভিযানের কার্যক্রম শুরু করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আদমদিঘী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম, আদমদিঘী থানার ওসি মোঃ কামরুজ্জামান, আদমদিঘী উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোত্তাকি তালুকদার মুক্তা, নশরতপুর ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফা, সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, চাপাপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, ছাতিয়ানগ্রাম ইউপির প্যানেল চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার,যুবদল নেতা লিয়ন, বাপ্পি সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় আদমদিঘী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম বলেন আজ মাননীয় প্রধানমন্ত্রী এ কর্মসূচির উদ্বোধন করেছেন। এরপর আমরা কর্মসূচির কার্যক্রম শুরু করেছি এই কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রকাশিত : রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬














