

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান :
সিরাজগঞ্জের তাড়াশ কৃষকের গোয়াল ঘরের তালা ভেঙে আটটি গরু চুরির ঘটনা ঘটেছে।
চুরি যাওয়া গরুগুলো আনুমানিক মূল্য প্রায় আট লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক হায়দার আলী। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ২টার পর গরুগুলো চুরি হয়েছে এমন অভিযোগ করেছেন ক্ষতিগস্ত কৃষকের ছেলে জাহিদ হাসান।

স্থানীয় সূত্রে জানা যায়, তাড়াশ পৌরসভার খুটিগাছা গ্রামের কৃষক হায়দার আলীর গোয়ালঘরের ৮টি গরু গত রাতে কোন এক সময় দুর্বৃত্তরা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ৮ টি গরু নিয়ে পালিয়ে যায়।
সকালে গোয়ালঘরে গিয়ে গরু না পেয়ে বিষয়টি টের পান হায়দার আলী।পরে আশ পাশের এলাকায় খোঁজ করেও গরুগুলোর সন্ধান পাওয়া যায়নি। কৃষক হায়দার আলী জানান, গরুগুলো তার পরিবারের গুরুত্বপূর্ণ সম্পদ ছিল।
একসাথে আটটি গরু চুরি হয়ে যাওয়ায় তিনি আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।এলাকায় গরু চুরির ঘটনা ঠেকাতে রাতের বেলায় পাহারা ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি ) মো: ইমাম জাফর জানান, পুলিশ চুরি যাওয়া গরু উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করতে চেষ্টা চালাচ্ছে।
প্রকাশিত : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬














