সিরাজগঞ্জ তাড়াশে হত্যা মামলার আসামি শুটার শাকিল গ্রেফতার

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান :
সিরাজগঞ্জের তাড়াশে মোঃ শাকিল হোসেন ওরফে ‘সুটার শাকিল’ (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে তাড়াশ থানা পুলিশ। নাটোর জেলার গুরুদাসপুর থানায় রুজুকৃত একটি হত-্যা মামলায় জারি হওয়া গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাকিল হোসেন তাড়াশ উপজেলার হামকুড়িয়া গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গুরুদাসপুর থানায় রুজুকৃত হত-্যা মামলায় শাকিল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। ওই পরোয়ানার ভিত্তিতে তাড়াশ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকারী ইউনিট তাড়াশ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতার আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।এদিকে, পুলিশ জানিয়েছে, গ্রেফতারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু স্বার্থান্বেষী মহল ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করার আহ্বান জানিয়েছে পুলিশ।

অপরাধ দমনে তাড়াশ থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

প্রকাশিত :  ‍মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

You might like

About the Author: priyoshomoy