আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

সজীব হাসান,( বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘি থানা পুলিশ চোরাই পিতলের তৈরী গণেশ মূর্তি প্রতারনার মাধ্যমে সোনার মূর্র্তি চালিয়ে বিক্রির প্রস্ততি কালে নারীসহ ৪জনকে গ্রেফতার করেছে।

গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে আদমদীঘি উপজেলার ছোট আখিড়া গ্রামস্থ জনৈক আব্দুল মজিদের বসত বাড়ি থেকে তাদের গ্রেফতার ও মূর্তি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ঝাঝিড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে হোসেন আলী (৪৫) তার সহোদর ভাই শহিদুল ইসলাম (৪৮),শহিদুল ইসলামের স্ত্রী খুশি আক্তার (৩২) এবং আদমদীঘি উপজেলার ছোট আখিড়া গ্রামের আব্দুল মজিদের স্ত্রী মালা বিবি ওরফে টপি (৩৮)।

আদমদীঘি থানা পুলিশ জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত ৯টা দিকে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছোট আখিড়া জনৈক আব্দুল মজিদের বসত বাড়িতে একটি চক্র পিতলের গণেশ মূর্তি সোনার মূর্তি বলে প্রতারণার মাধ্যমে বিক্রির প্রস্ততি চলছে।

এমন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানা পুলিশ উল্লেখিত বাড়িতে অভিযান চালান। অভিযানে একটি পিতলের তৈরী দ্বিখন্ডিত গণেশ মূর্তি যার গায়ে স্বর্ণের প্রলেপ সাদৃশ্য আবরণকৃত আনুমানিক দেড় কেজি ওজনের মূর্তি উদ্ধার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করে গ্রেফতারকৃতদের বুধবার ( ১৬ সেপ্টেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

প্রকাশিত :  ‍বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

You might like

About the Author: priyoshomoy