চাঁদপুর সদরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

সজীব খান, চাঁদপুর:
চাঁদপুর সদর উপজেলায় উপজেলা উন্নয়ন তহবিলের অর্থায়নে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ৪০ জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইল চেয়ার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. জামিউল হিকমা।

এ সময় সদর উপজেলা প্রকৌশলী রাহাত আমিন পাটওয়ারী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ জালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগরসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা উন্নয়ন তহবিলের অর্থায়নে আয়োজিত এ উদ্যোগের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলে সহায়তা প্রদান করা হয়। হুইল চেয়ার পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।

প্রকাশিত :  ‍বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

You might like

About the Author: priyoshomoy