আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষিত সাত দিনের কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার আদমদীঘিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আদমদীঘি সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়ন সরকারের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এতে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নিয়ে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয়দের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়।

কর্মসূচিতে উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম মোস্তফা, সহসাংগঠনিক সম্পাদক আনোয়ার ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আবু মোতালেব, বিএনপির সিনিয়র নেতা খন্দকার মেহেদী হাসান ও আনোয়ারুল হক পল্টু উপস্থিত ছিলেন।

এ ছাড়াও সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক করিম মোল্লা, আব্দুর রহিম বাবু, আবুল কাশেম, রুবেল হোসেন, সম্রাট, আক্তারুল, পলাশ ও কবির হোসেন, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক আহমেদ কাউছার দ্বীপ, উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আব্দুল বাশার মারুফ, রহিম উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক সেজান, সাগর ও নাফিউল এবং সদর ইউনিয়ন ছাত্রদল নেতা আসিফ, আব্দুল আউয়াল মুন্না, নিহান, রিফাত ও আপনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রকাশিত :  ‍বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

You might like

About the Author: priyoshomoy