

মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :
সামাজিক ও মানবিক কাজের স্বীকৃতি হিসেবে তারা এই পুরস্কার পেয়েছেন। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ২০২৬ বিকাল ৫ টায় চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা পরিষদ অফিসের কনফারেন্স রুমে তাদের হাতে এই পুরস্কার তুলেদেন ফরিদগঞ্জ পৌর নাগরীক ফোরাম নের্তৃবৃন্দ।

ফরিদগঞ্জ পৌর নাগরীক ফোরামের আয়োজনে মোঃ ইমাম হোসেনের সঞ্চলনায় এই অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্ত ৩ জন হলেন ফরিদগঞ্জ উপজেলার ইউএনও ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া, আব্দুল রাজ্জাক রাজা এবং আজিজুর রহমান রাজন। তাদের ৩ জনের হাতেই ক্রেস্ট তুলে দেন এবং মাথায় শান্তির প্রতিক জলপাই গাছের পাতার মুকুট পরিয়ে দেয়া হয়।
পুরস্কার পেয়ে ফরিদগঞ্জ উপজেলার ইউএনও বলেন, আজকে পৌর নাগরীক ফোরাম যাদেরকে সন্মাননা পুরস্কার দিলেন তারা আরো ভালো কাজে উৎসাহিত হবেন। এবং তিনি বলেন এই ধারা যেনো অব্যাহত থাকে। পুরস্কারপ্রাপ্ত আব্দুল রাজ্জাক রাজা বলেন ফরিদগঞ্জ পৌরসভার উন্নয়ন ও সামাজিক কাজে তিনি সর্বদা নিবেদিত আছেন এবং থাকবেন এবং পুরস্কার সন্মাননা পেয়ে তিনি আরো উৎসাহিত হলেন।
আজিজুর রহমান রাজন তার বক্তব্যে ধন্যবাদ জানান পৌর নাগরীক ফোরাম নের্তৃবৃন্দকে।
এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নাগরীক ফোরামের সহসভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক জাকির হোসেন পাটওয়ারী, সদস্য মামুন হোসেন, সদস্য হোসেন ভূইয়া, জহির গাজীসহ অনেকেই। সবশেষে পৌর নাগরীক ফোরামের সভাপতি মোশাররফ হোসেন নান্নুর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬














