আদমদীঘিতে আনসার-ভিডিপির ডেঙ্গু প্রতিরোধ অভিযান ও লিফলেট বিতরণ

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)।

বৃহস্পতিবার সকালে উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ফারজানা কাদের সুমির নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির শুরুতে উপজেলা চত্বর থেকে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশিক্ষক আরিফা খাতুন, পিসি, এপিসি ও আনসার সদস্যদের সহযোগিতায় বিভিন্ন এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় সান্তাহার বাসস্ট্যান্ড চত্বর, সান্তাহার রেলওয়ে স্টেশন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি নালা, ডোবা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন স্প্রে করার পাশাপাশি বিভিন্ন স্থানে ব্লিচিং পাউডার ছিটানো হয়।

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy