

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৪ লিটার চোলাইমদ ও ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার আসামীরা হলো মোঃ রুবেল মোল্লা (৩৬), পিতাঃ মোঃ বারেক মোল্লা সাং: ইয়ার্ড কলোনী। শ্রী বিষ্ণদেব রায় (৭০), পিতাঃ মৃত শ্রী রায় সাং: সান্তাহার নতুন বাজার। স্বপন রায় (৩৫), পিতাঃ মৃত সুরেণ রায় সাং: সান্তাহার ঘোড়ঘাট থানাঃ আদমদীঘি জেলাঃ বগুড়া।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএনসি, বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক টিম ও আদমদীঘি উপজেলার নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে ৩ জন আসামীকে চোলাইমদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জনকে ৬ মাস বাকি ২ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ জনকেই ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন।
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.














