চাঁদপুর শাহমাহমুদপুরে ফ্রি চক্ষু ক্যাম্প শনিবার

সজীব খান, চাঁদপুর
চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নেন আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হবে। ব্র্যাক (BRAC) ও মাজারুল হক বিএনএসবি (BNSB) চক্ষু হাসপাতালের যৌথ সহযোগিতায় এ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউনিয়নের মোল্লা বাজার সংলগ্ন ২৮নং পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ ক্যাম্প চলবে। এতে এলাকার অসহায়, দরিদ্র ও প্রয়োজনীয় চক্ষুসেবা প্রত্যাশী মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।

ক্যাম্পে চক্ষু পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় রোগীদের বিনামূল্যে চশমা ও ওষুধ প্রদান করা হবে। এছাড়া ছানি রোগীদের জন্য মাত্র ৩ হাজার ৬০০ টাকায় ছানি অপারেশনের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে শাহমাহমুদপুর ইউনিয়নের সর্বস্তরের এলাকাবাসীকে ক্যাম্পে উপস্থিত হয়ে প্রয়োজনীয় চক্ষুসেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

চক্ষু ক্যাম্পের সার্বিক সহযোগিতায় রয়েছেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এস এম বাকের খন্দকার।

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy