মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবিতে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৮সেপ্টেম্বর (সোমবার) দুপুর ১২টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ আহম্মেদ।

প্রধান অতিথির বক্তব্যে মডেল থানার ওসি মো: ফয়েজ আহমেদ বলেন, আজকের অনুষ্ঠান উপভোগ করতে পেরে ভালো লেগেছে৷ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রন জানানোয় আমি চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী ভাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন জানাচ্ছি। তোমরা প্রত্যেকে যেমন খুশি, তেমন সাজ পর্বে অংশগ্রহন করেছ। তোমাদের উপস্থাপন খুব সুন্দর হয়েছে। এ অনুষ্ঠান দেখে আমার স্কুল জীবনের কথা মনে পরেছে।

তিনি বলেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার অংশ। তোমাদের মাঝে নৈতিকতার শিক্ষা অর্জন করতে হবে। খেলাধূলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষকরা যে ধরনের নীতি নৈতিকতা শিক্ষা দেয়, তা তোমাদের অন্তরে ধারন করতে হবে।নৈতিকতা ও আদর্শ নিয়ে শিক্ষার্থীদের জীবন গড়তে হবে।

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বক্তব্যে বলেন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, শিক্ষকবৃন্দ ও কোমলমতি শিক্ষার্থীসহ সকলকে বিদ্যালয় ও চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এ প্রতিষ্ঠানটি ১৯৪৮সালে আমার দাদা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেব প্রতিষ্ঠা করেছেন৷ এ প্রতিষ্ঠানটি প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে।
তিনি বলেন, প্রাথমিক স্তর শিক্ষার মূল স্তম্ব। প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে৷ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করেছে। উপবৃত্তি দিচ্ছে। বিনামূল্যে পাঠ্যবই দিচ্ছেন।শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধূলা চর্চা করতে হবে৷ এ বিদ্যালয়ে যাতে ভালো ফলাফল করতে পারে সেভাবে শিক্ষার্থীদের গাইডলাইন দিতে হবে। এ বিদ্যালয় অত্র অঞ্চলে একটি মডেল প্রতিষ্ঠান হবে। মডেল প্রতিষ্ঠানে রুপান্তর করতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। সরকার যখন যে নির্দেশনা দিবে, সেগুলো বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, আমাদের চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক শিক্ষার বিষয় খুবই আন্তরিক। তিনি শিক্ষার উন্নয়নে কাজ করছেন। তিনি সবসময় আমাদের পাশে থাকবেন ৷

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহতলী জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: নুরুজ্জামান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন মিজি।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোসাম্মৎ রুবিনা আক্তার, বিশিষ্ট সমাজ সেবক মো: নুরুজ্জামান মুন্সি, অভিভাবক সদস্য মো: হাসান মুন্সি, বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা আয়েশা আক্তার, মোহসিনা আক্তার, সহকারি শিক্ষক মোঃ নজরুল ইসলাম মিজি, সহকারি শিক্ষিকা রুকাইয়া খাতুন, তানজিনা খানম, তানিয়া আক্তার, সহকারি শিক্ষক মোঃ ইয়াসিন খানসহ অন্যান্যরা৷

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তহমিনা আক্তার। প্রথমেই আনন্দময় পরিবেশে শিক্ষার্থীদের অংশগ্রহনে যেমন খুশি, তেমন সাজ পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ আহম্মেদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ।

সবশেষে চাঁদপুর মডেল থানার ওসি মো:ফয়েজ আহম্মেদ শাহতলী ঐতিহ্যবাহী রুশদী বাড়ী ভিজিট করেন। রুশদীর পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তাকে রুশদী বাড়ীতে স্বাগত জানান চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী।

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

You might like