

সজীব খান :
চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়নে জেলে কার্ডের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে বরাদ্দকৃত চাল বিতরণ করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে প্রত্যেক উপকারভোগী জেলেকে ২২ কেজি করে চাল দেওয়া হয়।

চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর সর্দার, ইউপি সদস্য সেলিম তালুকদার, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং ট্যাগ অফিসার মো. মানিক মিয়া।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কল্যাণপুর ইউনিয়নে মোট ৮৮৬ জন নিবন্ধিত জেলে রয়েছেন। বরাদ্দ অনুযায়ী পর্যায়ক্রমে তাঁদের মাঝে চাল বিতরণ করা হচ্ছে।
জেলে কার্ডের আওতায় বরাদ্দকৃত চাল পেয়ে উপকারভোগী জেলেরা তাঁদের পরিবারের খাদ্যচাহিদা পূরণে সহায়তা পাবেন বলে আশা করা হচ্ছে।
প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর ২০২৬ খ্রি.














