

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ করা হয়েছে। সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল আলমের ব্যক্তিগত অর্থায়নে এ সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টায় সান্তাহার পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
৭ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মানিক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল ও মামুনুর রশিদ মামুন এবং সান্তাহার পৌর যুবদলের আহ্বায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ।
এ ছাড়া বক্তব্য দেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস মাহমুদ ও শাহজাহান আলম স্বপন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মুকুল হোসেন, সান্তাহার পৌর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব হোসেন চুট্টু, সান্তাহার শহীদ আহসানুল হক ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুম শাহারিয়া এবং ছাত্রনেতা ফাহমিদ বিন রফিক সহ স্থানীয় নেতাকর্মীরা।
প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ খ্রি.














