তোমাহীনা সবই শূন্য : ক্ষুদীরাম দাস

তোমার ভালোবাসা বুঝিনি প্রভু
তোমাকে বুঝিনি, করেছি প্রত্যাখ্যান;
তাই তো সময়গুলো আমার শুনশান।

অগোছালো সব, সব পাওয়া যেন নির্লিপ্ত পাওয়া।
অথচ তোমার দরজা খোলা,
ভালোবাসা দেয় না দোলা,
তোমায় নিয়ে অহেতুক প্রতিবাদ নিয়ত।

তোমার ভালোবাসাহীন,
আহত প্রতিদিন।
তবুও প্রতীক্ষা অন্তহীন;
প্রভু তোমাতে ফিরবে সুদিন।

চারিদিকে সকলেই উদাসীন; আর শব্দহীন,
নীরব যন্ত্রণায় কাতর পাপ কাজে
অসহ্য বঞ্চনা, মরছে কেউ লাজে।

চারিদিকে শুধু বাঁধনহারা আবেগী মন
কষ্টে ভিজে দু’নয়ন।

কেউ দেয় না মুক্তির পথ,
দেয় শুধু শব্দহীন আশ্বাস ;
তোমাতেই মুক্তি প্রভু,
এ তো আমারই বিশ্বাস।

আহা! সে কি অতিরিক্ত প্রত্যাশা,
ভুল করে মিছে শুধু করছি ভরসা
মিথ্যের ছড়াছড়ি, অভিনয় যেন প্রেমে জাগরণ;
ভালোবাসার ফুলঝুড়ি, আহা!
সে কী ছলনাযুক্ত শব্দের বর্ষণ।

পাপীর নিজস্ব পৃথিবী
শূন্যতায় পূর্ণ;
মিছে আশা মিছে ভাবি
তোমাহীনা সবই শূন্য।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?

You might like