পরীক্ষামূলকভাবে শিমুলিয়া-বাংলাবাজার রুটে চলছে ২টি ফেরি, জনমনে স্বস্তি

মাজহারুল ইসলাম (রুবেল), মাদারীপুর প্রতিনিধিঃ

দেড় মাসেরও অধিক সময় পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ২টি কেটাইপ ফেরি পরীক্ষামূলকভাবে চলছে। উভয় প্রান্ত থেকে পদ্মা সেতু অতিক্রমকালে কোন ধরনের সমস্যার সৃষ্টি হয়নি। ফেরি ২টিতে বিআইডাব্লিউটিসি, বিআইডাব্লিউটিএ, সেনাবাহিনী, সেতু কর্তৃপক্ষের উপস্থিত থেকে পর্যবেক্ষণ করছেন। এছাড়াও পদ্মা সেতু অতিক্রমকালে সেনাবাহিনীর নৌযান লক্ষ্য করা গেছে।

সুত্রে জানা যায়, তীব্র স্রোতে পদ্মা সেতুর পিলারে একাধিক ফেরির ধাক্কার ঘটনায় দূর্ঘটনায় গত ১৮ই আগষ্ট থেকে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি সার্ভিস বন্ধ রয়েছে। পদ্মা নদীতে তীব্র স্রোতের গতিবেগ কমায় সোমবার বেলা ১১টার দিক শিমুলিয়া ঘাট থেকে ৩৮টি যানবাহন নিয়ে বাংলাবাজার ঘাটের উদ্দ্যেশে ছেড়ে আসে কেটাইপ ফেরি কুঞ্জলতা ১৪ ও ১৫ নং পিলারের মধ্য দিয়ে অনায়াসেই অতিক্রম করে। তবে এসময় সেনাবাাহিনীর নৌ যানকে দিক নির্দেশনা করতে দেখা যায়। এছাড়াও নদীর বিভিন্ন স্থানে বিআইডব্লিউটিএ অবস্থান করে দিক নির্দেশনা করে। ফেরিটি বাংলাবাজার ঘাটে পৌছার পর আবারো যানবাহন লোড করে শিমুলিয়ায় পৌছায়।

এদিকে বাংলাবাজার ঘাট থেকে ও কেটাইপ ফেরি ক্যামেলিয়া যানবাহন বোঝাই করে শিমুলিয়ায় পৌছায়। বাংলাবাজার থেকে ছেড়ে যাওয়া ফেরিগুলো ১৯ ও ২০ নং পিলারের মধ্য দিয়ে যাচ্ছে।

দীর্ঘদিন পর ফেরি সচল হওয়ায় সন্তুষ্ট প্রকাশ করেন যাত্রীরা।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?

You might like