

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা) :
ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করা হয়েছে এবং অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

আটককৃতদের ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত দোহার উপজেলা প্রশাসন পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করে এবং প্রায় ১ হাজার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে ১ বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে। দোহার উপজেলা মৎস্য দপ্তর এবং নৌ-পুলিশ এ অভিযানে সহযোগিতা করেন। মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়
আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ
আরো পড়ুন : পাইলস রোগে করণীয়
আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ
আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?







