

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা) :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার দোহারে স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার রাতে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের ৭ শতাধিক পরিবার ও মুকসুদপুর ইউনিয়নের ৩ শতাধিক পরিবারের মাঝে এ সব বস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, বাংলাদেশ নিবন্ধন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক খান মো. আব্দুল মান্নান, দোহার সার্কেলের এএসপি জহিরুল ইসলাম, দোহার থানার ওসি মোস্তফা কামাল, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট শাহিন উল ইসলাম, উপ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব বেপারি, সহ সভাপতি শফিকুল ইসলাম তালুকদার, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসার চোকদার, সহ-সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ আরো অনেকে।
আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়
আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ
আরো পড়ুন : পাইলস রোগে করণীয়
আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ
আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?







