কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নিউজ ডেস্ক :

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ নভেম্বর) সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জের বিপুলাসার এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুর বাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাইমা মুন্তাহা (২২), রুহুল আমিন (৬৫) সেফালী আক্তার (৫৫) ও লিটন ইসলাম (৫৫)।

লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ঢাকা অভিমুখী একুশে পরিবহন ও হিমাচল এক্সপ্রেস বাস একটি অপরটিকে ওভারটেক করার জন্য বেপরোয়া গতিতে চলছিল। এক পর্যায়ে একুশে পরিবহনের বাসটি পাশ কেটে সামনে যাওয়ার সময় রাস্তার একপাশে থাকা অটোরিকশাকে চাপ দেয়।

এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহত হন অটোরিকশা চালক খোকন (৪০)। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরো পড়ুন : যৌন রোগের কারণ ও প্রতিকার

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : গেজ, অশ্ব,পাইলসের সহজ চিকিৎসা

You might like